আবেগ অনুভূতি ।। শরিফ উল্যাহ

 



কাঁটাকম্পাসে জ্যামিতির কোণ রেখা  আঁকার মতো আলতু করে
ছোঁয়ে দেওয়ায়ও আমি বুঝি তোমার আবেগ অনুভূতি।
আমি কাছে থেকে পাশে থেকে কত এঁকেছি রেখা কোণ লম্ব,
আড়চোখে চেয়ে থেকেছি মিনিটের পর মিনিট,
ঘণ্টা চলে গিয়েছে,,
বিষয়ান্তরে আবার কথা হয়েছে;অনেক কথা,
কথায় কথায় গল্প  কাহিনি হয়ে গিয়েছে,
কবিতাও লেখা হয়েছে;অনেক কবিতা।
কবিতাগুলো নিয়ে ফাঁকফোকর পেলেই বসে গিয়েছি দু'জন।
কবিতাও ফুরিয়ে গেছে,
নতুন কবিতার শব্দ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়েছি।
অথচ তোমার ভাব-ভাবান্তরে বুঝি না কোনো আবেগ অনুভূতি।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post