বৃষ্টির দিনে ছাতা হাতে
চলছি আমি বাজারে,
একটা ছেলে চলছে ভিজে
নেইকো ছাতা আহারে!
বস্তা কাঁধে বোতল খোঁজে
কেউ দেখে না তাহারে,
রাতের বেলায় পড়ে থাকে
কোন একটা মাজারে।
শিশু কালে হারায় ছিল
দুর্ঘটনায় বাবারে,
বোতল বেঁচে খাদ্য কেনে
পেট ভরে না খাবারে।
