বর্ষার গান ।। আহমেদ বেলাল

 



আকাশ জুড়ে মেঘের ঘনঘটা 
বর্ষা এলো কদম হাতে নিয়ে,
আরো এলো চালতা ফুলের হাসি
রৌদ্র-স্নাত খেক শেয়ালের বিয়ে।

লাল শাড়িতে কৃষ্ণচূড়াও এলো
হাসনাহেনার সঙ্গী হবে বলে,
ভাটফুলেরা বৃষ্টির রেণু মেখে
থাকছে তারা বরযাত্রীর দলে।

টাপুরটুপুর বৃষ্টির তালে তালে
ব্যাঙ গাইছে সমবেত গান,
মেঘের সাথে চাঁদের লুকোচুরি
ফুলের গন্ধে জুড়িয়ে আসে প্রাণ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post