চোখের আড়ালে ।। জয়িতা চট্টোপাধ্যায়

 



পাতাদের মরার ইচ্ছে ছিল জেনেই 
বাগান করা
তাহলে,মধ্য জীবন পার করে 
আজ এই অন্ধকার নদীর বুকের কাছেএসে,
বাড়িটার দিকে তাকিয়ে 
ঠায় দাঁড়িয়ে থাকার কি মানে?

তুমি তো বলেছিলে 
দেওয়ালে দেওয়াল মিলে গেলে সবসময় ঘর হয় না
কিছুটা রুদ্ধ, কিন্তু কিছুটা স্বাধীনতাও লাগে
কেউ নেই এখানে আজ, 
শুধু স্বপ্নের পুঁজি বাড়ছে

তুমি চলে যাও,
এভাবে দাঁড়িয়ে থেকো না আর...

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post