চড়ুইটার মায়া ।। আনজানা ডালিয়া

 


আমার সেই ছোট্ট চড়ুইটা
কি যে মায়াভরা চোখ,
হাতের তালুতে জড়োসড়ো হয়ে
মায়া কেড়ে নেয়।
যে মায়া ছাড়ার নয়,
যে মায়া কাটার নয়,
এ মায়া বুকের গভীরে আঁকড়ে রাখার
চড়ুইটার ইচ্ছেও নেই আমায় ছেড়ে যাবার।


আনজানা ডালিয়া, মিরসরাই,চট্টগ্রাম| 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post