বাবা ।। কৃষ্ণেন্দু কুইলি

 




মতিন বাবু বললে সেদিন
বাংলা ক্লাসে এসে
'বাবা' নিয়ে একটা লাইন
লিখতো তোরা বসে ।

লিখল ভোলা বাবা তাহার
হিংস্র বাঘের মতো
একটুখানি বেচাল হলেই
শাসায় অবিরত ।

হাবুল লেখে বাবাটি তার
বিচ্ছু ভীষণ পাজি
চাইলে তাকে দেয়না কিছুই
হয় না মোটে রাজি ।

ন্যাড়ার খাতা দেখে স্যারের
চক্ষু ছানাবড়া ,
বাপিকে সে বোকা বানায়
যখন ধরে পড়া ।

অদ্ভুত এক প্রশ্ন জাগে
দেখে নন্দের খাতা
এমন বাবা চাই না তার
পড়ে ঘুরল মাথা ।

মিনির বাবা ভীষণ ভালো
যা চায় সে দেয়
তাহার কাছে বাবা ঠিক
আলাদিনের ন্যায় ।

বিনুকে গেয়ে বলল স্যার
কি লিখেছিস বল ?
বলল বিনু , বাবাতো নেই -
দু'চোখে তার জল ।

ছোট্ট বেলায় দেখেছি যে
নেইতো সব মনে
বাবার মতো হয় কি কেউ
কারও জীবনে ?

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post