ঈদ এলে চাঁদ হাসে
খোকা খোকা এসো
চাঁদ উঠেছে আকাশ পটে
গাছের নিচে বসো।
চাঁদটা দেখে খোকা খুকু
আনন্দে যে নাচে
আরশি পড়শী সবাই খুশি
আকাশে চাঁদ ভাসে।
ঈদের খুশি সবার মনে
ধুম পড়ে যায় বনে
নতুন জামা পরবে সবাই
ঈদের খুশির টানে।
গরিব-দুঃখী নাই ভেদাভেদ
ঈদের খুশি নিয়ে
মিলেমিশে খোকা খুকু
যায় ঈদের গান গেয়ে।
ঈদের নামাজ পড়ে খোকা
ফিরলো বাড়ির দিকে
পথে পথে কোলাকুলি
বন্ধুকে নিল বুকে।
