তোমার বাড়ীর পোলাও কোর্মা
আরাম করে খাও,
অভাবীর যে হাঁড়ি শূন্য
খবর কি তার নাও?
রঙ্গিন রঙ্গিন জামা কাপড়
আতর সেন্ট লাগাও,
লজ্জা ঢাকার কাপড়ও নাই
তার বাড়ী কি যাও?
ঈদ এসেছে ঈদ এসেছে
বলছে ছেলে মেয়ে,
কেমন ঈদ কিসের বা ঈদ তা
বলছো যে বুঝিয়ে।
রাস্তার পাড়ে ঈদের মাঠে
হাত বাড়িয়ে থাকে,
তাদের কি ঈদ আসে না হায়
যায় না কেউ পাকে?
