রোজা এলে মনের আনন্দে
উথাল-পাতাল করি,
মায়ের গলা জরিয়ে ধরে
কত বায়না ধরি।
মা বলে এত বায়না
করিস না তো এখন,
ভালো ভাবে রোজা রাখ
দেখা যাবে তখন।
নানুর মত জুতা নিবো
জামা নিবো লাল,
ঈদ বাজারে যাবো মা'গো
আগামী কাল।
মা বলে, যাবো যাবো
টাকা আসুক হাতে,
টাকা এলে তোকে তখন
নিয়ে যাবো সাথে।
মাটির ব্যাংক ভেঙ্গে মা
টাকা গুনতে থাকে,
কত টাকা পাওয়া গেলো
জিজ্ঞেস করি মাকে।
নানুর মত সেন্ডেল নিলাম
নিলাম লাল জামা,
সেমাই নিলো কিসমিস নিলো
নিলোনা কিছুই মা।
