পরক্রমী বাতসেরা পাতা ঝরায়
শুষ্কতায় দোল খায় শব্দের দোলাচল।
আকাশের অপর প্রান্ত থেকে উড়ে আসা শঙ্খচিল।
আগুনের মতো, সোনালি ডানার।
উড়ে আসা মুখে তার প্রাচিন স্বরলিপি।
গানের অক্ষরমালা ইদানিং অচেনা মনে হয়।
আধুনিক পাড় ওয়ালা কিসিমের ঝাড়বাতি।
নাগালের বাইরে নিঝুম গভীরতা।
আকাশে টাঙিয়ে রাখি বীতশ্রদ্ধ অঙ্গীকার শোক
আমার অভিসারী আষাঢ়, আমার লাজুক শ্রাবনে
ভিজে যাচ্ছে মেয়েটির নীল নিচোল।
