শান্ত শুভ্র বাতাসে মিশেছে বিষাদ
সবুজ আর নীলে ভরেছে রোদের বসন্ত
মাঠ ভরা সুগন্ধে ফিরেছে শৈশবে
স্মৃতির খাতাতে অন্তহীন সুখের অনুভব
মৌমাছির ফুল সৌরবে মেতে উঠে মন
সাদা মেঘে ভেসে বেড়ায় শুভ্রাকাশ দিন
আগত বর্ষায় ডুবে যাক শোকের ছায়া
ভরা পথে রচিত হোক সুখের গন্তব্য
লালচে রঙের বিকেলে জমে ওঠুক উৎসব
অন্ধকারের ঘোমটা সরিয়ে পূর্ণ জোছনায়
সুখ তারাদের হোক বসতি তোমার মন পাড়ায়।
