নরকের সাথে একদিন ।। মুহাম্মদ রফিক ইসলাম

 

ঘুমের শহর
পাহারায় দু'টো পা
পায়ের তলে ফুটপাত, কুকুর
ল্যাম্পপোস্ট ফুঁপিয়ে কাঁদে
ঠোঁট কামড়ায় অবলার দাঁত
খিলখিল হাসে অন্নদাতা

দু'টো পা 
ঘুমের শহর 
কিলবিল করে ব্যাঙের পোনা
সাপের ফণায়
ডাস্টবিনে এক ঝাঁক উদোম শরীর। 

মুহাম্মদ রফিক ইসলাম 
জন্মঃ ৩০ অক্টোবর ১৯৮২ সালে, নেত্রকোণা জেলাস্থ কেন্দুয়া উপজেলায়। পেশাঃ শিক্ষকতা। প্রকাশিত ১ম কাব্যগ্রন্থঃ ইচ্ছেঘুড়ির আকাশ (২০১৯)
মেইলঃ rafiq.gonda@gmail.com. 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post