আবদার ।। মোঃ আব্দুল রহমান

 



আমি খুবই জেদি মানুষ 
কেবল আবদার ধরি 
পাশে থাকতে, কাছে আসতে 
বুঝতেই চাইনে আমার আবদার মূল্যহীন, তবুও...

তোমার ঔদ্ধত্যের স্রোতে ভাসে আমার আবদারের তরী 
অবহেলার পালগুলো পুরোনো, ভীষণ জরাজীর্ণ
ছেঁড়া আর ফাঁটা...

যেদিন তুমিও ক্লান্ত হবে
সম্পর্কের পিপাসায় পিপাসিত হবে মন 
দুর্বল হবে দম্ভ আর অহমিকার হৃৎপিণ্ড 
ঝাঁপসা চোখে দেখবে-
আমার আবদারগুলো ভীষণ স্মৃতি চাড়া দেবে 
তখন, তখন ডাকবে আমায় 
দু চোখ বেয়ে ঝরবে 
কেবল নোনা জল অনর্গল, অবিচল...


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post