ঈদের চাঁদ ।। আফছানা খানম অথৈ

 



রোজা শেষে আকাশ ভরে
হাসে ঈদের চাঁদ
খুশির রঙে রাঙায় পৃথিবী
মেটে মনের সাধ।
 
সাদা মেঘের ফাঁক গলে সে
দেয় যে নরম হাসি
অভিমান সব দূরে সরে
ভরে উঠে ভালোবাসি।
 
তাকবীর ধ্বনি ভেসে আসে
গ্রাম থেকে শহরে
ঈদের সখের বারতা যেন
ছড়িয়ে পড়ে ঘরে।

শিশুর মুখে স্বপ্ন নাচে
নতুর জামার রঙে
মায়ের মুখে তৃপ্তির হাসি
স্নেহভরা ঢঙে।

কোলাকুলি মিষ্টি ছোঁয়ায় 
ভাঙে যত অভিমান
ঈদের চাঁদে শেখায় সবে
ভ্রাতৃত্বেরই গান।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post