ছিন্নমূল জীবন যাপন
বস্তিবাসীর সাথে বসবাস
স্বাপদ সরিশৃপের মতোন ভাঁগাড়েরের
উচ্ছিষ্ট খাদ্যাভ্যাস সারাক্ষণ—!
নিয়ন বাতির আলোয় কূটকৌশলে
শিল্পপতি ভূমিদস্যুদের দূরাভিসন্দি সারাক্ষণ
বস্তি পুড়ে ছারখার ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে অক্ষম
বস্তিবাসী ছিন্নমূল ফুটপাতে বসবাস!
দুর্যোগে দুর্বিসহ জীবন যাপন
দূরাভিসন্ধি চলে সারাক্ষণ
কুকুর শৃগালের সাথে সহ অবস্থান
মানবতা বাদীদের মানবিকতা কোথায়—?
সারাক্ষণ বিবেকের কষাঘাত উদ্বাস্তু শিবিরে!
