আলোময় দু'টি চোখ ঈদের নব প্রাতে
উজালা-র মালি খুশির দোলায় আলপনা আঁকে হাতে
সূর্য উঠেছে বহুদিন পরে আকাশে আলোর মালা
মালির কপালে দীধিতির আলো সাজায় বরণডালা
ধোলাইখানায় সাজ সাজ রব বরণের উৎসব
গ্ৰাহক এসেছে বর্ষণ শেষে ছড়িয়েছে সৌরভ
এক থালা ভাত দিয়েছে বাড়িয়ে দিয়েছে অন্নভোগ
খুশির দোলায় মালি হেসে কয় মুছে গেছে সব শোক।
