প্রত্যাশা প্রাপ্তির উচ্চাকাঙ্ক্ষা
অপ্রত্যাশিত গন্তব্যে গনতন্ত্রের মোড়ক
পুরানো বোতলে নতুন নেশার আয়োজন
অপ্রতিরোধ্য জুভেন্টাস—আকাঙ্খার পিরামিড!
অপ্রত্যাশিত রক্তের বার্লাক পাড়ি দিয়ে—
বেবিলনের শূন্য উদ্যান থেকে সুদূর সাহারায়!
মনের ভিসুভিয়াস জ্বালামুখ খোঁজে—
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের অপেক্ষায়
আধুনিক সভ্যতার মোড়কে অসভ্যতার হাতছানি
প্রস্তর যুগের আঁতুড়ঘর হাতছানি—
আত্ম অহমিকার প্রমদতরী টাইটেনিক নিমজ্জিত!
