কন্যা আমার গরব এখন
কন্যা আমার স্নেহ
কন্যা নিয়ে বিদ্রুপ যে ভাই
কর না আর কেহ।
হাসিমুখে কন্যা আমার
হচ্ছে যে স্কুল মুখী
কন্যা ছাড়া কেউ কখনো
হতে পারে সুখী?
স্কুল ছুটের যে সংখ্যাটা আজ
দারুণ রকম কমও
বাল্য বিয়ে এখন তো আর
নেই তো যে একদমও।
উচ্চশিক্ষায় কন্যা আজ
নিচ্ছে ভীষণ ঝুঁকি
মানুষ হওয়ার স্বপ্নগুলো
মারছে শুধু উঁকি।
এসো সবাই শপথ করি
নতুন সমাজ গড়ি
কন্যার প্রতি নিয়ে যে দায়
ভালো মানুষ করি।
