দূরের গ্রাম থেকে বারোয়ারি বাতাসে ভেসে আসছে প্রাচীন জীবনের কান্না। আমি মুহূর্তেই নিস্তেজ হয়ে যাই গণনাতীত কান্নার এলোমেলো শব্দের আঘাতে। তবে কী আরও আরও কান্নারা পৃথিবীর সকল গ্রামে মিলিত হওয়ার ডাক দিয়েছে। এতসব কান্নার সুরে আত্মার কষ্ট কোন ভাষায় অনুবাদ সম্ভব—জানি না।
