বাতিঘর ।। হাসি বসু

 



সন্ধ্যাতারা আর বাতিঘরের আলো 
সূক্ষ্ম ছায়া ফেলেছে জাহাজ মাস্তুলে– 
একটুকরো সমুদ্র, একটু নদীর মোহনা 
একমুঠো পাহাড়তলীর গায়ে 
একান্তই আমার জোনাকিছবির
আগুনরঙা ঝকঝকে ক্যানভাস–

সমাজবিজ্ঞানের পোস্টার সেঁটে দিই 
সমতলের পচা ডোবার আশেপাশে 
সাক্ষী থাকে আকাশমণির পাতারা– 
মিথেন গ্যাসের জ্বলা- নেভার কারণ 
খুঁজতে চায়নি কেউ আর কোনদিন 
বাতিঘরে এখন শুধুই শকুনের ঘরকন্যা …

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post