খুশির ঝিলিকধারা ।। বাসুদেব সরকার

 



চাঁদের হাসির সাথে সাথেই
শুরু ঈদের খুশি, 
খোকাখুকুর সাথে নাচছে
তাদের প্রিয় পুষি। 

মজার-মজার খাবার খাবে
ঈদের দিনে তারা, 
চোখে-মুখে বইছে তাদের
খুশির ঝিলিকধারা। 

পরে নতুন জামা-জুতো 
সাজবে নতুন সাজে, 
অজানা এক অনুভূতি
বিরাজ মনের মাঝে। 

আজকে তারা বাঁধনহারা 
ঘুরবে ঈদের মেলা, 
চড়বে তারা নাগরদোলায় 
খেলবে নানান খেলা। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post