দূরের ঐ নীল আকাশে
উঠেছে ঈদের চাঁদ,
সকল মুসলমান খুব খুশিতে
ভোগ করবে ঈদের স্বাদ।
ঈদ এসেছে সবার ঘরে
খুশির বার্তা নিয়ে,
সকল মুসলমান পালন
করবে একাগ্রতা দিয়ে।
ঈদ আনন্দ বয়ে আনে
ধনী গরীব সবার ঘরে,
সবাই উপভোগ করব
খুশিতে প্রাণটি ভরে।
অসহায়দের মাঝে ও
ঈদ আনন্দ দিব ছড়িয়ে,
ঈদের দিনে পোলাও মাংস
খাব তাদের নিয়ে।
গরীব দুখির মুখে যখন
ফুটবে সুখের হাসি,
স্বয়ং আল্লাহ আমাদের উপর
হবেন অনেক খুশি।
ঈদের খুশি ছড়িয়ে দিব
ধনী গরীব সবার মাঝে,
গড়ব এক নতুন সমাজ
ভালো এই কাজে।
