সজল দুঃখের ভিতর সুখের রাহাজানি
নিবিড় আলাপ থেকে ছড়িয়ে পড়ছে কবিতার অসূয় বিমুগ্ধতা
এক আঁচল ফুলের ভিতর আজনবি ঘুন পোকা
আমি ভুলে যাচ্ছি আক্ষেপ সমুদ্র আর ফুল ফোটার সমুদয় কাল
আর কী ফিরে আসবে স্মৃতি
ফুলদল ফুটে থাকার মোহ
ওসব নষ্ট ছবি পরগাছার মতো গুমঘরে রাখি
তোমাকে পারিনি দিতে সমৃদ্ধ স্মৃতির ফলক।
