ও-ই সুদূরের আকাশ যখন হাতছানিতে ডাকে
ইচ্ছে ওড়ে মন কি তখন একলা ঘরে থাকে?
ঝিলমিলি দিন
দেয় ইশারা
সূর্য নামে পাটে
বন্ধু দেখি
অপার বসে
শঙ্খ নদীর ঘাটে।
ঘাটের ওপার পলাশ বনে হাসে বাসন্তীকা
আমি সুখে বুনন করি নিখুঁত প্রেমের শিকা ।
বুনো ফুলে
দোদুল দোলে
বাগান বিলাসীনি
অভয় বাণী
নিয়ে করি
স্বপ্ন বিকিকিনি
সুর হারিয়ে দূর পথে যাই নিঝুম রাতে একা
কাব্যকলার ছল করে হয় কত্তোকিছু লেখা।
