মাঝে মাঝে মনে হয়,জীবন যেন তুচ্ছ
মায়ার বাঁধন ছিঁড়ে ঘরবাড়ি ফেলে চলে যাই
দূর পাহাড়ের বুকে তরতর করে উঠে পড়ি
নীলের ভেতরে ডুবে আকাশটা ছুঁয়ে দেখি
কতশত অভিমান নিয়ে অতটা দূরের !
পাগলের মতো ছুটে চলেছি আমরা কোন মোহে ?
আজকাল মনে হয়,দরকার নাই নিয়ম-নীতির
যেমন ইচ্ছে হয় তেমন করেই কাটুক সময়
আদর-সোহাগে ;সেই পুরনো অবহেলায় !
জীবন ফুরিয়ে যায়, থেমে তো থাকে না
অভিযোগ করে লাভ কি যদি অনুভূতি না থাকে ?
আবেশে বুঁদ না হলে ভালোবাসা মরে যায়
মোহ কেটে যায় যদি ভালোবাসা মিছে হয় ।
