যদি কোনোদিন
শব্দ বিহীন
রচিত হয় কোনো গাঁথা,
বুঝিও সেথায়
অশ্রু মালায়
কতো বেদনা রহিছে বাঁধা।
যদি কোনোকালে
জুটিলে ভালে
পুষ্প বিহীন তোড়া,
দেখিবে তোড়ায়
সাজানো ব্যথায়
দুখরাশি আছে জোরা।
শশী যদি আসে
গগনেতে ভাসে
নিশীহীন কোনো সময়,
বুঝিও সেদিন
যাতনা বিহীন
তৃপ্ত রয়েছে হৃদয়।
লেখো যদি ঋণ
কলম বিহীন
করিবে যারে অর্পণ
জানিবে সে ঋণ
শুধোবে না কোনোদিন
ঋণী রবে প্রতি ক্ষণ।
