ঠুনকো পাখি ।। মাইদুল ইসলাম

 

 
সকাল বেলা ভিষন কেঁদেছে ঠুনকো পাখি

উটকো ব্যাথার কাতরানিতে,

পালক খশেছে, অকাল ধ্বনিতে দু:খের আকাশে

মেঘ করেছে কেঁপে উঠছে গর্জনীতে ।

এপাশ ওপাশ বিষের গন্ধে

ফুল ফোটেনা দৃষ্টিভরা বেলকনিতে,

উড়লো আকাশ উড়লো সুখ

খুঁজতে গিয়ে দ্বিধায় ভোগে অন্য পাখির কলকলিতে ।

আছে যার আকাঙ্খায় আরো রইলো ভরে

চিক্ চিক্ মাথা জৌলুশ করে,

পালক ঝড়েছে, ফুরিয়ে শুষ্ক শুন্য হয়েছে

ঠুনকো পাখির দল বাড়ছে একটি করে ।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post