শুভ নববর্ষ || ডি এন বর্মণ

 


নতুন বছর নতুন করে

শপথ নিব আজ,

স্বাস্থ্যবিধি মেনে মোরা

করবো সকল কাজ ।

ঘরের বাহির হবো শুধু

খুব প্রয়োজন হলে,

বাদ বাকিটা সেরে নিব

ই-মেইল কিংবা কলে ।

সংক্রমন না ছড়ায় যেন

বেশি বেশি আর,

জিতবে মানুষ এ লড়াইয়ে

হোক করোনার হার ।

নতুন বছর বয়ে আনুক

সবার জন্য খুশি,

কারোর উপর রাগ অভিমান

রাখব না আর পুষি ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post