ঈদ আনন্দ ।। মুহাম্মদ মুকুল মিয়া

 



ঈদ আনন্দে ভাসছে দেশ
ভাসছে মুসলমান, 
খোদা প্রেমে ব্যাকুল হয়ে 
গাইছে গুনগান।

নতুন জামায় আনছে হাসি
ফিরনি-পোলাওর ধুম,
শেষ রাতিতে করছে গোসল
নেইকো চোখে ঘুম।

ঈদের মাঠে কোলাকুলি 
লাগছে খুশির ঢেউ, 
পাজামা-পাঞ্জাবি ছাড়া
আসেনাতো কেউ। 

ইস্টি-কুটুম বাড়ি বাড়ি
সবার মনেই সুখ, 
এক টেবিলে বসে সবাই 
করছে মিষ্টি মুখ। 

ভালো লাগে ঈদের খুশি 
বারেবারে  চাই, 
ঈদের চেয়ে ভাল উৎসব 
আরতো কিছুই নাই।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post