মানুষ কান্দে কিলাই ।। ইমদাদুল হক মিলন

 




আইনহেরা কি জানোইন
মানুষ কান্দে কিলাই?
জানবেন কেমনে?
এই জগতে তো কান্দোনের তো শেষ নাই।
একেকজন একেকটার লাইগা কান্দে,
কালহোয়া রাইতে রহিমের বউডা মইরা গেছে;
এহন কি কেউ জিগাতে হারবো রহিম্মে তুই কান্দোস কেন?
পাশের বাড়ির জুলেখা রোজ স্বামীর হাতে মাইর খায়;
কেন জানেন?
আইনহেরা কেউ জানোইননে
ওর স্বামী একটা জুয়া খোর; রোজ জুলেখা রে যৌতুক এর লাইগা মারে।
আর মাইয়াই ডা রাইতভর কান্দে;
দিন অইলে জিগাইলে খালি হাসে কোনো উত্তর দেয় না।
আসলে কি জানোইন?
এই জগতে মানুষের কান্দোনের কোনো শেষ নাই-
কেউ সুখে কান্দে,
কেউ দুঃখে;
কান্দোইনের কোনো শেষ নাই;
এর কোনো জবাব নাই।

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. কবিতাটি মন জুড়ে দেয় এতো এতো ভালো লাগে। আমার প্রিয় কবি

    ReplyDelete
Previous Post Next Post