নিষিদ্ধ করপুট ।। মহাদেব নাথ

 


চুপচাপ সরে যাবো বলে যে লড়াই।
তাকে দুই দিয়ে ভাগ করে 
শূন্যতা লিখে রেখেছে তিথি 

তরমুজের এই ফালি ফালি রং 
গভীর থেকে গভীর হয়েছে চাঁদ 
সেসব নিয়ে জেগে থাকে হাত 
আর খন্ড যুদ্ধে ফিরিয়ে দেয় উৎসব 

তখন লিখে রাখো নিষিদ্ধ করপুট 
কচ্ছপের সেই কচি আলো 
সবুজ হয়ে মিলিয়ে দিয়েছে প্রদীপ

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post