মেঘফুল,
যাও, উড়ে যাও নিয়ে ঝুড়ি ঝুড়ি ভুল।
মেঘফুল
হালকা হাওয়ায় যেন দিশেহারা কূল!
মেঘফুল
বিশুদ্ধতার চার্বাক গায়ে জমাট বুনো উল!
মেঘফুল
কার্তিকে সুঘ্রাণ ছড়ানো গাছের ডগার মুকুল।
মেঘফুল
মিষ্টি গন্ধ ছড়ানো ঝড়ে পড়া বকুল।
মেঘফুল
স্বপ্ন আর সম্ভাবনার বীজ ছড়ানো অপরিপক্ক কুল!
মেঘফুল
অহেতুক হিসেবের না মেলা বর্গমূল।
