শিশির ভেজা সকালে দিকে দিকে
কার যেন চাপা ক্রন্দন শুনি।
মৌনমুখর সে ধ্বনিতে কান পাতি
বুঝি না তো, এ কেমন আগমনী!
সেই ভয়ার্ত দুটি চোখ দেখি শুধু
ছড়িয়ে আছো তবুও কেমন,
কিছু বলতে চাও নাকি! কী জানি,
তুমি কী বলবে, এসেছে আগমনী!
লুকানো কথাটি থাকে কী লুকানো,
ছিন্নভিন্ন কেন অসহায় ফুল
উত্তর দেবে না কেউ জানি -
তবুও শোনা যায় সাধের আগমনী!

বর্ণপ্রপাত খুব যত্ন সহকারে কবিতা প্রকাশ করেছেন। অজস্র ধন্যবাদ সম্পাদকমণ্ডলীকে।
ReplyDeleteবন্ধুরা, কবিতাটি পড়ুন। ভালোলাগা মন্দলাগা লিখুন প্লিজ।