ঈদ এসেছে ।। শাকেরা বেগম শিমু

 



ঈদ এসেছে ঐ,
পথের ধারে ছেলেমেয়েরা
করতেছে হৈ চৈ।

ঈদ এসেছে তাই,
মনের মাঝে নতুন খুশির
আমেজ খুঁজে পাই।

ঈদ এসেছে বলে,
নতুন জামা গায়ে সবাই
ঈদগাহেতে চলে।

ঈদ এসেছে ঈদ,
তাকে আপন করতে সবার
পালিয়ে গেছে নিঁদ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post