না বলা কথা ।। তীর্থঙ্কর সুমিত

 



শেষ পর্যন্ত যে কথাটা বলার ছিল 
সেটা বলা হলো না 
শেষ অঙ্কে আটকে গেল সময়
উদাস বাউল একাকী নিজেকে
এখন কালোকে আরও কালো করার লড়াই
সময়ের নীলে বক বসে, মাছ খায়, উড়ে যায় 
পড়ে থাকে ছেঁড়া নেট 
নগ্নপুকুর দাঁড়িয়ে দেখে, হাওয়ায় জল ওচলায়
আবার স্থির—

শুধু অভিজ্ঞতা আর অভিজ্ঞতা 
ফিরে আসে না বক

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post