বর্ষার বুকে জল থইথই ।। মজনু মিয়া

 



দিনমান অঝোরে ঝরছে বর্ষাকালের বৃষ্টি 
পথঘাট চারদিক জলে ভাসে অনাথ সৃষ্টি। 
ঘাটে এসে নেমে নায় উঠে যাওয়া যায় পথ
বর্ষার এই দিক ভালো নেই কারো দ্বিমত। 
প্রেয়সীর সাক্ষাতে কদম ফুলের থোকা চাই 
হাত বাড়ালেই কদম ফুল গাছে ফুটা পাই।
ছাতা মাথার বোজা নয় বর্ষাকালের বন্ধু হয়
বর্ষা জলে ভিজে গেলে জামা কাপড় নষ্ট হয়।
সে যদি ভিজতে চায় হাত ধরে ভিজা যায়
মুক্ত আকাশ বাতাস পানে কিছু চাওয়া যায়।
রাতের স্তব্ধতা বৃষ্টির ফোটা গান শুনায় কানে
প্রেমের জানলা দরোজা খোলা মাঠ পানে।
এসো প্রিয়া বর্ষার মধুর গান শুনি বন্ধ ঘরে
তুমি আর আমি আর কেউ রবে না ছন্দ স্বরে।



Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post