বৃষ্টি ।। আশরাফুল মণ্ডল

 

বর্ষার বৃষ্টির ভেতর দিয়ে শৈশবের সেই
উবু হয়ে থাকা মাটির বাড়ি উঠে আসে।
কেমন যেন গোটা বাড়িটাই
গলে গলে বৃষ্টি হয়ে ঝরে পড়ে !

মন খারাপ রঙের যা কিছু মনে পড়া
ভাবতে গেলেই,
মামাদের বনেদি বাড়ির চুন সুরকির দেয়াল
ঝুরঝুর করে খসে পড়ার আনন্দে
আমার ভেতর এক আকাশ বৃষ্টি নামে।

সবই মায়া ভাবতে গেলেই
উঠোনের চুলোয় ফুটতে থাকা
ভাতের হাঁড়ি কখন যে বৃষ্টি হয়ে যায়...

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post