বৃষ্টি নূপুর ।। প্রদীপ কুমার সামন্ত



সারটি দুপুর, বাজছে নূপুর
         বর্ষারাণীর পায়
মিষ্টি সে সুর, দূর থেকে দূর
          গানখানি ভেসে যায় ।

মাঝে মাঝে ঝড়, বাজ কড় কড়
                পল্লির ভাঙে বাড়ি
অফিস ফেরত, বাবুগুলো সব
                পায় না সঠিক গাড়ি ।

বুকে লাগে ভয়, সব বিপর্যয়
             তান্ডব মহা নৃত্য
ঘর হতে বার, দেখি যে আঁধার
             থাকি যে ঘরের বৃত্ত  ।

এলোমেলো দিন, কাজ কর্মহীন
                  কষ্টের চালচিত্র
নিভৃতে থাকি, ঈশ্বরকে ডাকি
                  থামুক প্রলয় নৃত্য  । 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post