গাছের কথা বলতে তুমি আহ্লাদে আটখানা
গাছ শোনে, কথা বলে
তুমি জানালায় হাত রেখে বৃষ্টি মাখছ
বাগানের গাছেরা পরম আনন্দে স্নান সারছে
মালবাজারে নেমে রাস্তার ধারের চায়ের দোকান
তৃপ্তি করে চা খেতে খেতে লক্ষ্য পড়ল
গাছ লেখা এক প্রেমিকার নাম বৃষ্টি
পাড়ার এক মেয়ের নাম ছিল বর্ষা
বৃষ্টি পড়লে পাড়ার কিছু বখাটে ছেলে
আয় বর্ষা আয়, দ্রিমি দ্রিমি নেচে নেচে
শিল্প হবে আয়
সুমিত্রা সেনের ছাত্রী ভালো রবীন্দ্রগান করতেন
বৃষ্টি পড়লেই তার ভাব আসত
চারতলার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতেন
দূরে ঝাপসা, রাস্তা শুনশান
কে যেন কাগজের নৌকা ভাসাল
তখন খরস্রোতা পাড়ার নবীন গলি
