কারখানা কারখানা ।। শিশির আজম

 



আমি কিছুই হবো না এইটেই আমি চেয়েছিলাম
শেষমেশ
কিছুই যে হইনি আমি
এতে আমি খুশি

তোমরা অখুশি কেন

আধুনিক রাষ্ট্রের প্রাণ হলো কারখানা
হ্যা রাষ্ট্র
তার শক্তিমত্তা আর স্থায়িত্বের জন্য
সে তৈরি করে শত শত হাজার হাজার কারখানা

জাগতিক সুখের সব পণ্যই আমরা পাই কারখানা থেকে
ব্রা
টুথপেস্ট
টেলিভিশন...

স্কুলগুলোকেও মানসম্মত কারখানা হিসেবে গড়ে তুলবার
দরকার হয়ে পড়ে
উড়ু উড়ু হাওয়া আর অবিস্ফোরিত পাথর আর স্কুলগুলো
কতো ধরণের স্কুল
রাষ্ট্র তার প্রয়োজন অনুসারে
আর নারীর সম্ভাব্য বিচ্যূত বিদ্যুৎগ্রীবা মাথায় রেখে
একেক শিশুকে একেক ছাঁচে ফেলে
নিজের মতো তৈরি করে নেয়

আমি কোন ছাঁচে পড়িনি
কে বললো
আমি
এ কি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post