সকাল থেকে বৃষ্টি পড়ে।
ব্যঙ্ গুলো সব ঢুকলো ঘরে।
আকাশটা বেশ কালো।
টগর গাছটা দুলছে খালি।
বটের তলায় সুজন মালি
কমছে রবির আলো।
যাচ্ছে গরু চারটা গুনে,
ডাক ছাড়ছে কি সব শুনে,
ভিজছে অনর্গল।
চড়ুইগুলো হঠাৎ করে,
কার্নিশেতে ঝগড়া করে।
মাঠ ভর্তি জল।
রঙিন শাড়ি দিক বধূরা
চম্পা নদী পাগলপারা।
পড়ছে কেবল বাজ।
এই কথাটা সবার জানা -
ইস্কুলে'তে যেতেই মানা।
বৃষ্টিতে দেখাই কাজ।
হঠাৎ ঘরের মায়ের প্রবেশ,
বলল সময় কাটাচ্ছো বেশ?
পড়ায় শুধু ফাঁকি!
বুদ্ধি করে বলি 'খাতায়
বর্ষা কালের প্রবন্ধ চায়,
তাইতো চেয়ে থাকি।
