বর্ষা ।। মোহাম্মদ করিম হোসেন

 



আকাশ জুড়ে মেঘের মেলা  
কালো ছায়ার মায়া, 
রিমঝিমিয়ে নামলো বর্ষা 
জুড়ায় ধরার কায়া।  
​​বিজলি চমকায় আকাশ চিরে 
আলোর হাসির বানে, 
ব্যাঙের দলে ডাকছে সুরে 
নতুন বর্ষার গানে। 
শুকনো নদী আকুল হলো 
নতুন জলের টানে, 
পাগল ঢেউয়ের মাতাল নাচন 
উথাল-পাথাল প্রাণে। 
বৃষ্টিভেজা মেঠো পথে 
মাটির সুবাস আসে, 
দীঘির জলে শাপলা ফুলে 
মন আনন্দে ভাসে।  
কদম ডালে ফুলের মেলা, 
সুবাস ছড়ায় বনে, 
নতুন জলের শীতল ছোঁয়া 
জাগে হর্ষ মনে। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post