কিছু অহেতুক ইচ্ছা
সময় মতো দাঁড়িয়ে থাকে অনিচ্ছার প্রাচীরে
মুঠো হাতে বিন্দু একদিন বিলীন হয় সময়ের সঙ্গে সঙ্গে
ঢেউ ভাঙা নদী জানে মুক্তাঙ্গনের গল্প
যত হাত বদলায়, উৎস মানুষের ঢেউ জনতার আদালতে স্বাক্ষর করে নিজস্ব প্রতিবেদনে
এ এক দারুণ অনুরণন...
ইচ্ছাশক্তির কাছে তোমার আমার --
এসো শিলালিপি খোদাই করি
সবুজ ঘাস ও তো একদিন হলুদ হয়।।