বৃষ্টির স্বরলিপি ।। আবদুস সালাম

 




নির্জন মেঘের মাথায় বৃষ্টির কুঁড়ি ফোটে কদম ফুলের জ্যোৎসনায় ভরে  বর্ণমালার আকাশ 
চলকে ওঠে  যৌবন 
 অনিয়ন্ত্রিত ঢেউ ওঠে 

 প্রাগৈতিহাসিক বৃষ্টিতে ভিজে  বাল্য প্রেমের ইতিহাস
 শরীরে কড়া নাড়ে অন্তহীন  অসংবিধানিক  ধৃষ্টতা
আশ্রয় খুঁজি বৃষ্টির  মোহনায়

বাতাসের দরজায় কড়া নাড়ে আচ্ছন্ন মেঘ

 বিদ্যুতেরা চমকায়
 বুকে  লিখে নিই প্রেমের বারতা
 সহজিয়া মায়াগুলি কাগজের নৌকা সাজায়
  আত্মার সীমানায় বাঁশি বাজায় অনির্ণেয় সময় 
নেচে ওঠে অচৈতন্য  বাস্তব

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. ধন্যবাদ জানাই সম্পাদক মহাশয় কে। সুন্দর একটি সংখ্যা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

    ReplyDelete
Previous Post Next Post