ঈদের বার্তা ।। বদরুদ্দোজা শেখু

 

ঈদ এলো ভাই, ঈদ এলো রে, এলো খুশীর ঈদ
ঘুচবে এবার করোনার কাল, আমাদের উম্মীদ।
 
রমজান মাসে রোজা ক'রে
ঘুরছে মোমিন টুঁড়ি প'রে ,
কেনাকাটা তো করতে হবে ঈদের তাগিদ।
 
ঈদের সকালে হবে কি জামাত?
প্রশ্ন ঘুরছে মনে দিনরাত,
নামাজ পড়া হবে কি একসাথ আবার খুশ-আমদিদ?
 
জমায়েত থেকে দূরে  থাকো
নাকমুখ টুঁড়িতে ঢাকো
আবশ্যক দূরত্ব রাখো,
নইলে নিরাপদ নয় কোনো ঈদগাহ্-মসজিদ।
 
যারা চ'লে গেছে দুনিয়া ছেড়ে
করোনার  দুর্দৈবে প'ড়ে
তাদের জন্য করবো দোওয়া বেহেস্তের নাশিদ।
 
একাই হোক আর জামাত-ই হোক,
আরো সুন্দর হবে ইহলোক
ঈদের দিনে, এরশাদ করেছে কোরআন মজিদ।

০৭৷৫৷২০২১, বহরমপুর
 
বদরুদ্দোজা শেখু,

১৮ নিরুপমা দেবী রোড ,  বাইলেন ১২ , শহর+পোঃ-  বহরমপুর, জেলা--মুর্শিদাবাদ, পঃ বঙ্গ, ভারত। 



Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post